Life is about creating yourself

তপ্ত দুপুর। দূর থেকে খানিকবাদে বেজে উঠে হর্ন। বাতাসের তীব্রতা বাড়তে থাকে, ফসলের মাঠখানি দুলতে থাকে। বিচিত্র এক দূশ্যপট। সহজ-সাধারণ জীবনের মানুষগুলো-যাদের বেঁচে থাকাই কেবল এই ফসলের মাঠকে ঘিরে, তারা আবহাওয়ার পরিবর্তনে মাঠজুড়ে পায়চারি করে।
চেনা রাস্তা, চেনা মানুষ, চেনা শব্দ সবকিছুই আমার কাছে আপন মনে হয়। মনে হয় হাজার-হাজার বছর ধরে এদের আমি চিনি। উচুঁ দালানে আরামকেদারায় শুয়ে শুধু রবীন্দ্রসমগ্র পড়লে জীবনকে চিনতে পারবেন না। জীবনকে দেখতে হবে মাটিতে নেমে, সবার সাথে মিশে গিয়ে। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায়না।
আমাদের জীবনের গন্ডি একটা জায়গায় এসে থেমে গেছে। জীবন তার বৈচিত্র হারিয়ে ফেলেছে, ভেরিয়েশন আনা দরকার আমার, আপনার, জীবনে।
“Life isn't about finding yourself. Life is about creating yourself.”
― George Bernard Shaw
তাই নতুনভাবে,নতুন আঙ্গিকে শুরু হোক পথচলা।
Go confidently in the direction of your dreams. Live the life you have imagined.

                                                           Fahmid Hasan

Comments

Popular posts from this blog

প্রিতম প্রেয়সী

পটলকুমার গানওয়ালা

Racism