মানুষ

আমাদের দেশের বড় শহরগুলোর অধিকাংশ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারগুলোর পূর্বপুরুষরাই গ্রামের বা গঞ্জের বাসিন্ধা ছিলেন,স্বাধীনতার পর থেকে আমরা ধীরে ধীরে অর্থবান হওয়া শুরু করেছি,এখন যারা ৫ তারা হোটেল ছাড়া বিকেলের চা খেতে পারেন না তাদের বাবা বা দাদাগণ গ্রামের টং দোকানে বসে আয়েশ করে হুক্কা টানতেন। আমাদের সবার শেকড় প্রায় একই জায়গায় প্রোথিত !!
নিজের অতীত ধুয়েমুছে শুধু ইউরোপ,আমেরিকার গল্প করে লাভ নেই ভাই। অতীত নিয়ে লজ্জিত হওয়ার কিছু আমি দেখি না। আমার দুই চাচা এখনো রীতিমত গ্রামের বাসিন্ধা,এজন্যেই বলছি অতীত নিয়ে অহমিকা কিংবা হীনমন্যতা কোনটাই কাম্য নয়। মানুষকে তার যথাযোগ্য সম্মান দিতে হবে শুধুমাত্র তার মানুষ পরিচয়ের কারণে, তার গাড়ির মডেল আর বাড়ির বিশাল লিভিং রুম দেখে নয় , টাকা হাতের ময়লারে ভাই ,সার্ফ এক্সেল মিনিপেক দিয়ে ঘষা দিলেই নাই হয়ে যাবে ...

Comments

Popular posts from this blog

Do not be frustrated

পটলকুমার গানওয়ালা

প্রযুক্তির অভিশাপ !